২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাক প্রতিবন্ধী তরুণীকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া নাটাই দক্ষিণ ইউনিয়নে বাক প্রতিবন্ধী এক তরুণীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া নাটাই দক্ষিণ ইউনিয়নে বাক প্রতিবন্ধী এক তরুণীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে কালিসীমা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সাবিনা আক্তার (২২) ওই গ্রামের প্রয়াত মন মিয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রব সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে গ্রামের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭১৯ ঘ.