২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার শুরুর তারিখ বলার এখতিয়ার মন্ত্রীর নেই: সুরঞ্জিত

যুদ্ধাপরাধে জড়িতদের বিচার কখন শুরু হবে তা বলার এখতিয়ার কোনো মন্ত্রীর নেই দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আড়াই বছরে যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারাটা অমার্জনীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে জড়িতদের বিচার কখন শুরু হবে তা বলার এখতিয়ার কোনো মন্ত্রীর নেই দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আড়াই বছরে যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারাটা অমার্জনীয়। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিচার আগামী মাসেই শুরু হবে- আইনমন্ত্রীর এমন বক্তব্যের পরদিনই সুরঞ্জিত এ মন্তব্য করলেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, "ইতোমধ্যে এ বিচারের জন্য ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করে দিয়েছে সরকার। তাই ট্রাইবুনালই ঠিক করবে, কার বিচার কখন হবে। কোনো মন্ত্রীর তা বলার এখতিয়ার নেই। এমনকি আমাদেরও বলা উচিত নয়।" "গত আড়াই বছরে যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারাটা অমার্জনীয়", যোগ করেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট 'সুফিয়া কামালের জন্ম শতবার্ষিকী: জঙ্গিবাদ ও অস