ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো কখনোই আদিবাসী ছিল না।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘের আইএলও কনভেশন অনুযায়ী, যারা কোনো অঞ্চলে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগ থেকেই বসবাস করে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর তারা সেখানকার আদিবাসী হিসেবে বিবেচিত হয়।
আমেরিকার রেড ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ার অ্যাবরোজিনদের আদিবাসী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের নৃগোষ্ঠীগুলো এ পর্যায়ে পড়ে না।
এর আগে গত ৮ জুন 'আইএলও কনভেনশন ১৬৯ এবং বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার' শীর্ষক এ সেমিনারে আইনমন্ত্রী বলেছিলেন, উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতির জন্য সংবিধানে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত হতে যাচ্ছে। চলতি সংবিধান সংশোধন প্রক্রিয়াতেই নতুন অনুচ্ছেদটি যুক্ত হবে।
সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি তাদের ১৫ নম্বর সুপারিশে বলেছে, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃগোষ্ঠী ও স
bdnews24