২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতেরও ৩ দিনের কর্মসূচি

জ্বালানি তেল, সিএনজি, সার, বীজ ও কৃষি উপকরণের দাম বাড়ানোর প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল, সিএনজি, সার, বীজ ও কৃষি উপকরণের দাম বাড়ানোর প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, "দেশ আজ নানা সংকটের কবলে। পানি, গ্যাস, বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতি রোধ করতে সরকার চরমভাবে ব্যর্থ।" তিনি জানান, সার, বীজ ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২১ জুন দেশের সব জেলা ও উপজেলায় সমাবেশ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ তার দল। এছাড়া পুঁজিবাজার 'কেলেঙ্কারির' সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ২৩ জুন ঢাকা ও চট্টগ্রামে এবং জ্বালানি তেল এবং সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে ২৮ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। জামায়াতের শরিক দল বিএনপিও একই দিনে একই ধরনের কর্মসূচি দিয়েছে। শনিবার আলদা সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার সময় আজহারুল বলেন, আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলো। বিষয়গুলো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান, দারিদ্র বিমোচন এবং সুশাসন প্রতিষ্ঠা। "কিন্তু বর্তমান সরকারের শাসনকালে গত ৩০ মাসে ওইসব বিষয়ের উন্নতি তো দূরে থাক, বরং মুখ থুবড়ে পড়েছে।" জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, "আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই পুঁজিবাজারে ধস নামে এবং সেখান থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নেওয়া হয়।" এবারও পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে অভিযোগ করে দায়ীদের শাস্তির দাবি জানান তিনি। এটিএম আজহারুল বলেন, স