বরিশাল, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ে বাড়িতে খাবার নষ্ট করায় বরিশালের গৌরনদী উপজেলায় বর ও কনেপক্ষের সংঘর্ষে বরসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকালে রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশের সহায়তায় কনেকে বরের বাড়ি নেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন- বর রাজিব হাওলাদার (২৮), বরযাত্রী আনিচুর রহমান (২৪), বাসার হাওলাদার (২৫), জামাল হাওলাদার (৩০), আরিফুল ইসলাম জীবন (২৬), সাদ্দাম হোসেন (১৯), বেল
bdnews24