২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ৩ দিনব্যাপী শিশুতোষ চলচ্চিত্র উৎসব শুরু

নারায়ণগঞ্জে শুক্রবার থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে তিনদিনব্যাপী শিশুতোষ চলচ্চিত্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

নারায়ণগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শুক্রবার থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে তিনদিনব্যাপী শিশুতোষ চলচ্চিত্র উৎসব। বিকাল ৫টায় জেলা শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। 'আলো ছায়ায় সুন্দর আগামী' এই শ্লোগান নিয়ে শুরু হওয়া উৎসবে ১২টি দেশের মোট ১৩টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিলড্রেনস ফিল্মস সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নী, বাতায়ন'র পরিচালক হুময়ান কবির খান শিল্পী, জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, উৎসব কমিটির সদস্য সচিব মাইনুদ্দিন মানিক প্রমুখ। উদ্বোধনী দিনে মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত 'আমার বন্ধু রাশেদ' চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়া শনিবার (১৮ জুন) দি বয় দি স্লাম এন্ড দি প্যান লিডস, এ বাগ'স লাইফ, ফ্রগস অ্যান্ড টোডস, লস্ট অ্যান্ড ফাউন্ড, রি হট্টিমি জোর, টু প্রিন্সেস এবং রোববার (১৯ জুন) দি রেড ব্যালুন, ভিভা কিউবা, দি বল, গুপি গাইন বাঘা বাইন, ন্যান ও কাউচি, সোনার কেল্লা প্রদর্শন করা হবে। উৎসবের ৫০০ টিকেট বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.