চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালী থানার আলকরণ ২ নম্বর গলি এলাকায় শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শান্ত দে'র (৮) বাবার নাম তাপস দে। তিনি আলকরণ এলাকার কালী চক্রবর্তীর কলোনীতে থাকেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে আটটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানায়, কলোনীর ভেতরে খেলার সময় ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় শান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩১২ ঘ.
bdnews24