২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ভারতীয় ট্রলার বাংলাদেশে

ঝড়ের কবলে পড়ে ১৫ মাছিমাল্লাসহ একটি ভারতীয় মাছধরা ট্রলার পটুয়াখালী এসে ভিড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

পটুয়াখালী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ের কবলে পড়ে ১৫ মাছিমাল্লাসহ একটি ভারতীয় মাছধরা ট্রলার পটুয়াখালী এসে ভিড়েছে। শুক্রবার সন্ধ্যায় ট্রলারটি কলাপাড়া উপজেলায় এসে পৌঁছে। পরে মাঝিমাল্লারা থানায় যান। ট্রলারটির মাঝিমাল্লারা হলেন- কৃষ্ণ দাস (৫০), পঞ্চানন দাস (৫০), অর্জুন বৈদ্য (৩০), কুসুম হালদার (৪০), রঘুনাথ দাস (২৩), ইন্দ্রজিত দাস (১৮), দিপু হালদার (২৬), শ্রীধাম (৪৫), আনিস মোল্লা (২০), রাজ কুমার (২৮), জয়দেব (৩৪), গুরুদাস (৫০) নেপাল দাস (৪৯), নন্দলাল দাস (৩৫) ও তাপস হালদার (৩৫)। ট্রলালের মাঝি কৃষ্ণদাস সাংবাদিকদের জানান, গত ২ জুন তারা মাছ ধরার জন্য ভারতের পশ্চিমবঙ্গের দমকল এলাকা থেকে সাগরে যান। ১৪ জুন তারা ঝড়ের কবলে পড়েন। এক পর্যায়ে দিক হারিয়ে ফেললে তীরের দিকে ট্রলার চালাতে চালাতে পটুয়াখালীর কলাপাড়ায় এসে পৌঁছেন। সন্ধ্যায় ওই ১৫ মাঝিমাল্লা ও জেলে কলাপাড়া থানায় আসেন। কলাপাড়া থানার এসআই আনিসুর রহমান জানান, ভারতীয় জেলেরা ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের পানি সীমায় এসেছে। তাদের নিরাপদ হেফাজতের ব্যবস্থা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.