বান্দরবান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রুমা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে তিনটির নির্বাচনের ফল পাওয়া গেছে।
বৈরি আবহাওয়ার কারণে একটির ফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানায়।
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান।
সদর ইউনিয়নে শৈবং মারমা, গ্যালেঙ্গায় শৈইউসাই মারমা এবং পাইন্দু ইউনিয়নে ক্যসাপ্রু মারমা বিজয়ী হয়েছেন। এরমধ্যে প্রথম দু'জন আওয়ামী লীগ এবং অপরজন জনসংহতি সমিতি সমর্থক।
ইউএনও জালাল সাইফুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করতে না পারায় রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।
গত ৩১ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা শুরু হয়। চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১১৫ ঘ.
bdnews24