২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানের ১৪ ইউপিতে ভোটগ্রহণ শনিবার

চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে শনিবার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান পাঠান। যেসব ইউপিতে ভোটগ্রহণ হবে সেগুলো হলো - বাগোয়ান, বিনাজুরি, চিকদাইর, ডাবুয়া, পূর্ব গুজরা, গহিরা, হলদিয়া, কদলপুর, নোয়াজিশপুর, নোয়াপাড়া, পাহাড়তলী, রাউজান, উরকিরচর এবং পশ্চিম গুজরা। শুক্রবার বিকেলে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স এবং ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে বলে জানান এই কর্মকর্তা। রাউজান উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এসব ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ৯১ হাজার ৭২৬ জন নারী ভোটার এবং ৮৭ হাজার ৮৪৯ জন পুরুষ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভোটগ্রহণের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ জন ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/১৯৩৫ ঘ.