২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: নীলফামারীর ডোমরায় বিএনপি সমর্থকদের প্রাধান্য

নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭টিতে বিএনপি, দুটিতে জাতীয় পার্টি এবং একটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

নীলফামারী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭টিতে বিএনপি, দুটিতে জাতীয় পার্টি এবং একটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান মিয়া। বিএনপি সমর্থকদের মধ্যে সোনারায় ইউনিয়নে ফজলুল হক সরকার, বোড়াগাড়ীতে ইসাহাক আলী, জোড়াবাড়িতে মনোয়ার হোসেন, ভোগডাবুড়িতে আবু তাহের, কেতকিবাড়িতে জহুরুল হক দিপু, বামুনিয়ায় মনোরঞ্জন শীল এবং গোমনাতীতে ইউনুছ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টি সমর্থক আব্দুল হাকিম ভুট্টু পাঙ্গা মটুকপুরে এবং আজিজুল ইসলাম হরিনচড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ সমর্থক প্রার্থী মতিউর রহমান বাবু বিজয়ী হয়েছেন সদর ইউনিয়ন থেকে। গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬০৬ ঘ.