২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: ফরিদপুরে বিএনপি-আ. লীগ সমান সমান

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটিতে বিএনপি এবং বাকিগুলোতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ফরিদপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটিতে বিএনপি এবং বাকিগুলোতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে ফল ঘোষণা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ জানান। বিএনপি সমর্থক প্রার্থীদের মধ্যে সদর ইউনিয়নে আব্দুর রাজ্জাক এবং চরহরিরামপুর ইউনিয়নের ওবায়দুল বারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে গাজীরটেক ইউনিয়নে মো. আজিজুল হক এবং চরঝাউকান্দা ইউনিয়নে ফরহাদ হোসেন মৃধা চেয়ারম্যানরা পদে বিজয়ী হয়েছেন। গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৫৪১ ঘ.