২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল কারাগার মসজিদ স্টলের কার্নিশ ধসে আহত ৩

বরিশাল কেন্দ্রীয় কারাগার জামে মসজিদের স্টলের কার্নিশ ধসে তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 07:09 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

বরিশাল, জুন ১৭ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল কেন্দ্রীয় কারাগার জামে মসজিদের স্টলের কার্নিশ ধসে তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রবল বৃষ্টিপাতের সময় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- ঘড়ি সাড়াইকারী চন্দন গুহ (৭০), রেডিও-টিভি মেরামতকারী মির্জা হাবিব (৫০) ও পথচারী উজ্জল ব্রহ্ম (২৮)। আহতদের মধ্যে দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল সদর হাসপাতালে চিকিৎসা নেয়া উজ্জল ব্রহ্ম জানান, রাত সাড়ে ১১টার দিকে মসজিদের ফলের দোকানে আম কিনতে যান তিনি। এ সময় ওপরের কার্নিশ ধসে পড়ে। এতে তিনি পা, পিঠ ও হাতে আঘাত পান। মির্জা হাবিব ও চন্দন গুহ কার্নিশের নিচে চাপা পড়েন। চারটি দোকানের ওপর এই কার্নিশ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০১০০ ঘ.