২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ সফর করলেন নেদারল্যান্ডসের রাজকুমারী

সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাজকুমারী মারগ্রিয়েট ফ্রান্সিসকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:07 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

সিরাজগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাজকুমারী মারগ্রিয়েট ফ্রান্সিসকা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঐতারা গ্রামে রেড ক্রিসেন্টের দূর্যোগ প্রকল্প এলাকা পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে তিনি ওই এলাকায় যমুনা নদীর ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্থ' মানুষের সাথেও মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএস আকবর, বোর্ড সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না উপস্থিত ছিলেন। বেলা ২টার দিকে রাজকুমারী সিরাজগঞ্জ ত্যাগ করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/২২৫২ ঘ.