নাটোর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলার ১২টি ইউনিয়নে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
বুধবার ভোটগ্রহণ শেষে রাতে এসব ফলাফল ষোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এসব ইউনিয়নে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- ব্রম্মপুর ইউনিয়নে অধ্যাপক আফজাল হোসেন, মাধনগরে মতিউর রহমান মতি, খাজুরায় শেখ জহুরুল ইসলাম ভুট্টু, পিপরুলে দেব জ্যোতি দেবু, বিপ্রবেলঘরিয়ায় আবিদুর রহমান তালুকদার, তেবাড়িয়ায় গোলাম সারোয়ার, কাফুরিয়ায় খবির উদ্দিন শাহ, বড়হরিশপুরে মাহাতাব আলী, হালসায় আব্দুল ওহাব, দিঘাপতিয়ায় মাহবুবুল আলম সজল, লক্ষিপুর খোলাবাড়িয়ায় রফিকুল ইসলাম, ছাতনীতে সুলতান আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২৪১ ঘ.
bdnews24