২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দর থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি যাওয়া বেশকিছু মালামাল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি যাওয়া বেশকিছু মালামাল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার গভীর রাতে বিজয় নগর এলাকায় বিমানবন্দরের ট্রাফিক সহকারী মো. এরশাদের বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে সিআইডি সংবাদ মাধ্যমের কর্মীদের বিষয়টি অবহিত করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নয়টি মোবাইল ফোন সেট, স্বর্ণের ১৩টি কানফুল, ১১টি ব্রেসলেট, চারটি কোমড়ের বিছা, পাঁচটি ভিডিও ক্যামেরা ও বেশিকিছু বিদেশি কয়েন। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দরের যাত্রীদের লাগেজ থেকে এসব মালামাল সরিয়ে নেওয়া হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/২২১০ ঘ.