২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: গাজীপুরে ৫ জনকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউপি নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান, তিন সদস্য প্রার্থী ও এক পোলিং এজেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

গাজীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউপি নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান, তিন সদস্য প্রার্থী ও এক পোলিং এজেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার এসব জরিমানা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা। তিনি সাংবাদিকদের জানান, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিনকে ৩ হাজার টাকা, বোয়ালী ইউনিয়নে সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনকে ২ হাজার টাকা, মধ্যপাড়ায় সদস্য প্রার্থী মুজিবুর রহমানকে ২ হাজার টাকা ও তার এজেন্ট মো. কামরুজ্জামানকে ২ হাজার টাকা এবং একই ইউনিয়নের অপর সদস্য প্রার্থী আজিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০১৫ ঘ.