নরসিংদী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে শিবপুরের ইটাখোলায় যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
নরসিংদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নান্নু জানান, ঢাকা থেকে মনোহরদীগামী যাত্রীবাহী বাস ওই স্থানে দাঁড়িয়ে থাকা ভূট্টা ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
আহতরা বাসযাত্রী। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮৩৮ ঘ.
bdnews24