চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সবকটিতেই বিএনপি সমর্থক প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভোলাহাট উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল ওয়াদুদ বুধবার রাতে এ ফল ঘোষণা করেন। বুধবার এসব ইউপিতে ভোটগ্রহণ হয়।
চার চেয়ারম্যান হলেন- ভোলাহাট ইউনিয়নে ইয়াজদানী আলীম রাজী জজ, গোহালবাড়ীতে আলাউদ্দিন আলী, দলদলীতে মাযহারুল ইসলাম পুতুল ও জামবাড়ীয়ায় জগলুল হক।
গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১৮ ঘ.
bdnews24