আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় এবার সঞ্চয়পত্রের বিক্রি চার ভাগের এক ভাগে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে শেষ হতে যাওয়া ২০১০-১১ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দুই হাজার পাঁচশ পাঁচ কোটি ৬৭ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল নয় হাজার চারশ ৬৭ কোটি ১৮ লাখ টাকা।
সবচেয়ে নিরাপদ এই বিনিয়োগের নাজুক অবস্থার কারণ সম্পর্কে অর্থনীতিবিদ জায়েদ বখত বলেন, "২০১০-১১ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে কর আরোপ এবং সুদের হার কমানোর কারণে এমনিতেই সঞ্চয়পত্র বিক্রি কমে গিয়েছিল। সা
bdnews24