ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিযবুত তাহরির সঙ্গে জড়িত থাকায় তাজমহল রোড থেকে মঙ্গলবার রাত আড়াইটায় খালেদ জুবায়ের সিদ্দিক (৩২) ও সালাউদ্দিন খান পান্না (২৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ৮৭টি পোস্টার এবং উস্কানিমূলক বেশ কয়েকটি ইসলামি বই উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হলেও তা গোপন রাখা হয়। দুপুর তিনটার দিকে উপ-কমিশনার (তেজগাঁও বিভাগ) মো. ইমাম হোসেন ওসির কক্ষে আটক ওই দুই যুবকের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। পরে দুই হিজবুতের গ্রেপ্তারের কথা জানানো হয়।
গ্রেপ্তারের কথা প্রকাশ করতে এতো দেরি হলো কেন- জানতে চাইলে ইমাম হোসেন বলেন, তারা হিযবুত তাহরির সঙ্গে জড়িত কি না তা নিশ্চিত হওয়ার জন্য সময় নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/এএল/২২১৪ ঘ.
bdnews24