২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

বিদ্যুতের দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিক্ষোভ ও স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তার কার্যালয় ঘেরাও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

কিশোরগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিক্ষোভ ও স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তার কার্যালয় ঘেরাও হয়েছে। বাজিতপুরের মথুরাপুর এলাকায় গত তিনদিন ধরে বিদ্যুৎ না থাকায় এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, মথুরাপুর মোড়ের বিদু্যুতের ট্রান্সফরমার গত দুই মাসে ১৭ বার বিকল হয়ে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক সমস্যা হয়েছে। স্থানীয় গ্রাহকরা বেশ কয়েকবার চাঁদা তুলে ট্রান্সফরমারটি মেরামত করলেও কর্মকর্তারা ট্রান্সফরমারটি স্থায়ীভাবে মেরামত বা নতুন ট্রান্সফরমার স্থাপণের কোনো উদ্যোগ নেয়নি। বাজিতপুর থানার ওসি আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকশ' মানুষ বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ-মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেয় তারা। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে জনতা ঘেরাও প্রত্যাহার করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২১৪৮ ঘ.