২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় বিএনপি সমর্থিত ৪ প্রার্থী জয়ী

মৌলভীবাজারের কুলাউড়ায় ছয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থীরা চারটিতে এবং আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টি সমর্থিত প্রার্থীরা একটি করে ইউনিয়নে জয়লাভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

মৌলভীবাজার, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় ছয়টি ইউনিয়নের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি সমর্থিত প্রার্থীরা চারটিতে এবং আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টি সমর্থিত প্রার্থীরা একটি করে ইউনিয়নে জয়লাভ করেছে। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে এসব ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধূরী। বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে যারা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তারা হলেন-ব্রাহ্মণবাজার ইউনিয়নে রফিক আহমদ, টিলাগাঁওয়ে সৈয়দ মহিউদ্দিন আহমদ, হাজীপুরে মাহমুদ আলী, কর্মধায় আব্দুস সহিদ বাবুল। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত চিনু মিয়া শরীফপুর ইউনিয়নে ও কমিউনিস্ট পার্টি সমর্থিত আব্দুল লতিফ পৃথিমপাশা ইউনিয়নে বিজয়ী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪০ ঘ.