সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানী নগরের সাদিপুর এলাকা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব।
বুধবার সকালে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এই হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহাদত হোসাইন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সাদিপুর এলাকায় শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধারকৃত হেরোইন হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩০৩ ঘ.
bdnews24