চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দরে ব্যাগ কাটা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের দুজন চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মী।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা সোমবার বিকালে নগরীর বন্দরটিলা ও পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো বিমানবন্দরের নিরাপত্তা রক্ষী মোহাম্মদ মহিউদ্দিন (২৮) ও ট্রাফিক হেল্পার (লোডার) রফিকুল ইসলাম (৩১), স্বর্ণ ব্যবসায়ী চন্দন ধর (৩২) ও বন্ধন ধর (২৮)।
নগরীর বন্দরটিলা এলাকায় চন্দন ও বন্ধনের স্বর্ণের দোকান রয়েছে।
এরা বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ কেটে মূল্যবান সরঞ্জাম চুরির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত বলে স্বীকার করে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে জবানবন্দি দিয়েছে।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় প্রতিদিনই বিভিন্ন যাত্রীর ব্যাগ কেটে স্বর্ণালঙ্কার, ক্যামেরা, হীরা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।
গ্রেপ্তারকৃতরা এ ধরণের চোরচক্রের সক্রিয় সদস্য উল্লেখ করে তিনি বলেন, এদের দুইজন বিমানের নিরাপত্তা বিভাগের কর্মচারী। তাদের কাছ থেকে সাড়ে তিন ভরি চোরাই স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চারজন এবং সিআইডি কর্মকর্তারা মঙ্গলবার সাংবাদিকদের জানান, বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিংয়ের সময় ভেতরে স্বর্ণ কিংবা ইলেকট্রনিক্স সামগ্রী থাকলে তা কম্পিউটার স্ক্রিনে দেখা যায়। তাদের একজন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে এগুলো দেখতো। এরপর কোন রঙের ব্যাগ তা দ্রুত ব্যাগ আসা যাওয়ার বেল্টে নিয়োজিত সদস্যদের জানিয়ে দিতো।
তারা চোখের পলকে ব্যাগের চেইনের মাঝে কলমের নিব ঢুকিয়ে খুলে ফেলতো লাগেজ। কয়েক সেকেন্ডের মধ্যে মালামাল বের করে নিয়ে আবার আগের মতো চেইন লাগিয়ে দিতো।
গত ৮ ফেব্র"য়ারি তামান্না আফসার নামের আবুধাবীগামী এক যাত্রীর ব্যাগ থেকে ১৩ ভরি স্বর্ণ ও হীরা চুরির অভিযোগ এনে একটি মামলা হয় পতেঙ্গা থানায়। কোন অগ্রগতি না হওয়ায় বাদির আবেদনের প্রেক্ষিতে মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র পরিদর্শক কাজল কান্তি বড়
bdnews24