ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান।
বাংলাদেশে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আবদুল রহিম ওর্তাজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বাণিজ্য ও অর্থ, সংস্কৃতি বিনিময়, কর্মসংস্থান ও অভিবাসী কল্যাণ এবং কূটনৈতিক ও কর্মকর্তা পর্যায়ে বিনা ভিসায় যাতায়াতের সুযোগ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন আফগান রাষ্ট্রদূত।
বৈঠকে দীপু মনি রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের বিপক্ষে। আফগানিস্তানে জঙ্গিবাদের বিরুদ্ধে সাহসী ভূমিকার জন্য দেশটির জনগণের প্রশংসা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২২৪৬ ঘ.
bdnews24