শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের এক বিশেষ সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ জুলাই ঢাকা আসছেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।
শেখ হাসিনা ও সোনিয়া গান্ধীর মধ্যে কোনে দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না- জানতে চাইলে দীপু মনি বলেন, "এটি এখনো চূড়ান্ত হয়নি। তবে সম্ভাবনা রয়েছে।"
ভারতের পররাষ্ট্র মন্ত্রী এসএম কৃষ্ণা আগামী ৬ জুলাই বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ আসছেন বলে উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা অভিন্ন নদীর পানি বণ্টন, সীমানা বিরোধ ও সীমান্তে হত্যার মতো বিষয় নিয়ে আলোচনা করবো।"
এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করার পরিকল্পনা করছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সংসদকে জানান, তিস্তার পানি বণ্টন নিয়ে শিগগিরই ভারতের সঙ্গে চুক্তি করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
বাংলদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৩৭তম বৈঠক স
bdnews24