২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

নগরীর আসকার দীঘির পাড়ে দেয়ালাচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আসকার দীঘির পাড়ে দেয়ালাচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আসকার দীঘির পূর্ব পাড়ে দেয়াল চাপায় মো. সানি (৬) নামের ওই শিশুর মৃত্যু হয়। সে এলাকার সিদ্দিকের কলোনীর আলিসা বেগমের ছেলে। শিশুটিকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর ফলে বিক্ষুব্ধ জনতা একটি বেসরকারি ক্লিনিকে ভাংচুর করেছে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকজন শিশু দেয়ালের পাশে খেলা করছিল তখন প্রায় ৬০ বছরের পুরনো দেয়ালটি ধসে পড়ে। এসময় দেয়াল চাপা পড়ে সানি গুরুতর অহত হয়। দুর্ঘটনার পরপর সানিকে সংলগ্ন 'মাউন্ট হাসপাতালে' নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করাতে অস্বীকৃতি জানায়। এসআই আরিফুল বলেন, গুরুতর আহত অবস্থা দেখে মাউন্ট হাসপাতাল কর্তৃপক্ষ সানিকে ভর্তি করায়নি। পরে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী হাসপাতালে ভাংচুর করে। এ ঘটনার সময় সানিকে উদ্ধার করতে এগিয়ে এলে আবদুল্লাহ (১২) নামের এক কিশোর আহত হয়। ভেঙে পড়া সীমানা প্রাচীরটির ভেতরে একটি ভবন নির্মাণ করছে মিশন গ্র"প নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান। এ বিষয়ে এসআই আরিফুল জানান, দেয়ালটি তাদের নয় বলে দাবি করেছে মিশন গ্র"পের কর্মকর্তারা। দেখে মনে হয়েছে এটি সড়কের পাশ্ববর্তী একটি আধভাঙা পরিত্যক্ত দেয়াল। সন্ধ্যা পর্যন্ত কোতোয়ালী থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৩০ ঘ.