ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা এলাকা থেকে এক সাবেক বিচারকের ছেলেকে অহরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অপহৃত জনলা নন্দী পলিনের বাবা বিবেক নন্দী ও সাবেক বিচারক ঝুমুর গাঙ্গুলী।
ঝুমুর গাঙ্গুলী বলেন, ৭ জুন সকাল ৭টার দিকে ৮৫ র্সাকুলার রোডের আয়শা কমপ্লেক্সের বাসা থেকে তার সদ্য এসএসসি উত্তীর্ণ ছেলে পলিনকে কৌশলে পাশের ফ্ল্যাটের মহব্বত আলী, এমদাদুল হক মিলন, কফিল সিকদার ও নাভিদ সিকদার অপহরণ করে।
তাদের নামে রমনা থানায় মামলা করা হলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ঝুমুর গাঙ্গুুলী বলেন, ১৯৯৮ সালে এক সড়ক দুর্ঘটনায় আহত হলে বিচারকের চাকরি থেকে তিনি অব্যাহতি নেন। ওই দুর্ঘটনায় ঝুমুর গাঙ্গুলীর স্বামী বিবেক নন্দীও শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন।
আয়েশা কমপ্লেক্সের ৮-ডি ফ্ল্যাটটি দখল করতে না পেরে তার ছেলেক পাশ ছেলে অপহরণ করেছে বলে বিবেক নন্দী সংবাদ সম্মেলনে জানান।
'অপহৃত' পলিন পোস্ট অফিস স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এ বছর এসএসসি পাস করেছেন।
ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমনা করেছে ঝুমুর গাঙ্গুলী ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস ও বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন ঘোষাল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/১৮১৬ ঘ.
bdnews24