সিলেট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- দক্ষিণ সুরমার লক্ষীপুর গ্রামের নেছার আলীর ছেলে কওছর আহমদ (২৮) ও লামাপাড়া গ্রামের বজলু মিয়ার ছেলে কয়ছর মিয়া (২০)।
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, বেলা ২টার দিকে মোটর সাইকেল আরোহীরা নিজ বাড়ি থেকে সিলেট শহরে আসার পথে দুর্ঘটনার শিকার হয়।
অতিরবাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে কওছর আহমদ ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান কয়ছর মিয়া।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৪ ঘ.
bdnews24