২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধিপত্য নিয়ে দীঘিনালায় বন্দুকযুদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালায় বিবদমান পক্ষগুলোর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

খাগড়াছড়ি, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালায় বিবদমান পক্ষগুলোর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। মঙ্গলবার দুপুর ১১টার দিকে উপজেলার নাড়াইছড়ির রূপসা কারবারি পাড়ায় জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সদস্যদের সঙ্গে ইউপিডিএফ কর্মীদের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জনপ্রতিনিধি ও সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি গোলাগুলির খবর শুনেছি। তবে হতাহতের কোনো খবর পাইনি। খাগড়াছড়ি সেনা সদরের কর্মকর্তা মেজর ইমতিয়াজ আহমেদ জানান, গুলির খবর শোনার পর পরই সেখানে সেনা ও বিজিবি সদস্যরা অভিযানে নেমেছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোলাগুলি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান মেজর ইমতিয়াজ। বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৪২ ঘ.