২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর তেজগাঁও এলাকায় মায়ের বকুনিতে অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় মায়ের বকুনিতে অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। রাবেয়া আক্তার পিংকি (১৫) নামের ওই স্কুলছাত্রীকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মা তাহেরা বেগম বিকালে রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে গ্রীন রোডের বাসায় ফেরার পর পিংকিকে বকুনি দেন। এরপর পিংকি নিজ ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্বজনরা তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিংকি রাজধানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলো। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি ছিলেন দ্বিতীয়। বাবা বাবুল হোসেন একটি চশমার দোকানে চাকরি করেন বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২২০ ঘ.