২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে নৃত্যশিল্পী কমল কান্তি পালের সংবর্ধনা

শেরপুরে খ্যাতিমান নৃত্যশিল্পী কমল কান্তি পালকে সংবর্ধনা দিয়েছে নৃত্যশিল্পী সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

শেরপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে খ্যাতিমান নৃত্যশিল্পী কমল কান্তি পালকে সংবর্ধনা দিয়েছে নৃত্যশিল্পী সংস্থা। কমল কান্তি পাল আন্তর্জাতিক নৃত্য দিবস-২০১১ উপলক্ষে গওহর জামিল সম্মাননা পদক পাওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রোববার রাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা শেরপুর জেলা ইউনিটের সহসভাপতি নূর দীনা সেতু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলকান্তি পাল, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার সরকার, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ পোদ্দার, রবীন্দ্র সংগীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু ও তপন সারোয়ার। আলোচনা অনুষ্ঠান শেষে আর্ন্তজাতিক নৃত্য দিবস উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে শেরপুরের নৃত্য শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪২ ঘ.