২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে ৫ চেয়ারম্যান বিএনপির

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

গাজীপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা পাঁচটি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা দুটি এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী একটি ইউনিয়নে জয়লাভ করেছে। রোববার ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। বিএনপি সমর্থিত নির্বাচিত হয়েছেন তারা হলেন- গাজীপুর ইউনিয়নে আকরাম হোসেন, গোসিংগায় খন্দকার মো. আসাদুজ্জামান, মাওনায় মো. ফজলুল হক, রাজাবাড়িতে মো. কুতুব উদ্দিন, প্রহলাদপুরে মো. আবু সাঈদ আকন্দ। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল জলিল তেলিহাটি ইউনিয়নে এবং রফিকুল ইসলাম মন্ডল কাওরাইদে বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুর রাজ্জাক বেপারী বরমী ইউনিয়নে জয়লাভ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৪০ ঘ.