২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মন্ত্রণালয়ে আগুন

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুতের ওয়ার্ক স্টেশনে সোমবার আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুতের ওয়ার্ক স্টেশনে সোমবার আগুন লাগে। দুপুর পৌনে ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মীরা জানান। এ সময় সচিবালয়ের ছয় নম্বর ভবনের পাঁচ ও ছয়তলায় দুই মন্ত্রণালয়ের করিডোর ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এতে মন্ত্রণালয়ের কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। দুই মন্ত্রণালয়ের বিদ্যুৎ কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। পরে খবর পেয়ে দমকল বাহিনীসহ বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৩২৬ ঘ.