২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটঘরিয়া পৌরসভায় জয়ী আমিনুল

পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল হক বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

পাবনা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল হক বিজয়ী হয়েছেন। রোববার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিএম আতিকুর রহমান। বেসরকারি ফলাফল অনুযায়ী আমিনুল পেয়েছেন ৩ হাজার ১৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা পেয়েছেন ২ হাজার ৯১১ ভোট। এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কাউন্সিলর প্রার্থী মোফাজ্জল হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তা কর্মীরা সকাল সাড়ে ৯টার দিকে চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোফাজ্জলকে সাজা দেওয়া হয়। নির্বাচনে মোফাজ্জল বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩১৪ ঘ.