ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন নির্মাতা প্রতিষ্ঠান বসুধা বিল্ডার্স লিমিটেডের দ্বিতীয় আবাসিক প্রকল্প বসুধা সিটিতে প্লট বিক্রি শুরু হয়েছে।
বসুধা বিল্ডার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন পাঁচ হাজার বিঘা জমির এই আবাসন প্রকল্পে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হচ্ছে। আলাদা কমার্শিয়াল জোন, হাসপাতাল, মসজিদ, কাঁচা বাজার, লেক, পার্ক, বাচ্চাদের খেলার মাঠ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিংমল, কমিউনিটি সেন্টার ও অগ্নি নির্বাপনী ব্যবস্থা থাকছে প্রকল্প এলাকার মধ্যেই।
ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সাড়ে ৩, ৫, ১০ ও ২০ কাঠার প্লট নির্মাণ করেছে বসুধা। কিস্তিতেও এসব প্লট কেনার সুযোগ রয়েছে। এছাড়া পুরো টাকা একসঙ্গে পরিশোধ করলে রয়েছে বিশেষ ছাড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/২২২০ ঘ.
bdnews24