ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঠিক ওজনের পণ্য নিশ্চিত করতে বাটখারা এবং ওজনযন্ত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার এক তথ্য বিবরণীতে বলা হয়, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বিএসটিআই-এর ২৬তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়।
দেশব্যাপী এ সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/১৮০৮ ঘ.
bdnews24