গোপালগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার দুপুর ৩টার দিকে উপজেলার খায়েরহাট নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহর আলী শরীফ (৩৫) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কোরাত আলী শরীফের ছেলে।
কাশিয়ানী থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, যাত্রীবাহী বাসের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহর আলী ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৩ ঘ.
bdnews24