২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গাড়িচাপায় নিহত ৩

হরতালের দিনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযো সড়কে গাড়িচাপায় একটি মটর সাইকেলের তিন জন আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

সিরাজগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- হরতালের দিনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযো সড়কে গাড়িচাপায় একটি মটর সাইকেলের তিন জন আরোহী নিহত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- মাদারীপুর জেলার সুতা ব্যবসায়ী লিটু (৩০), সিরাজগঞ্জের পাচলিয়া এলাকার জামাল আহমেদ (৪০) ও আল-আমিন (২৫)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপপরিদর্শক আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে কামারখন্দ উপজেলার পাইকোশা থেকে ৩ মটর সাইকেল আরোহী বাগবাড়ি মোড়ে মহাসড়কে ওঠার সময় মিল্কভিটার দুধবাহী একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুতা ব্যবসায়ী লিটু মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে জামাল এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মিল্কভিটার গাড়িটিও উল্টে যায়। এতে চালক, ঢাকার কেরানীগঞ্জের আকবর আলী আহত হন। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.