২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি সাংবাদিকদের

হরতালে দায়িত্ব পালনের সময় পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 06:30 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে দায়িত্ব পালনের সময় পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল সাংবাদিক। রোববার বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতালের সময় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের ওপর লাঠি চালায় পুলিশ। এতে আহত হন পাঁচ জন। আহতরা হলেন- চ্যানেল আইয়ের মঞ্জুরুল ইসলাম বাবু, এনটিএন বাংলার মহসিন, দেশ টিভির শিবলী, এনটিভির তাপস ও কালের কণ্ঠের রফিকুর রহমান রেকু। সকাল সাড়ে ১০টার দিকে নয়া পল্টনে মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফাকে গ্রেপ্তারের ছবি তোলার সময় পুলিশের সঙ্গে সাংবাদিকদের বদানুবাদ হয়। এর পরপরই সাংবাদিকদের ওপর চড়াও হয় পুলিশ সদস্যরা। নির্যাতনের প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা সড়কের ওপর তাদের ক্যামেরা ও খাতা-কলম রেখে এ ঘটনার প্রতিবাদ জানায়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নয়া পল্টনে লা-লুনা রেস্তোরাঁর কাছে দৈনিক আমার দেশ'র অটোরিকশার চালক রফিকুল ইসলামকে পুলিশ বেধড়ক পেটায়। তাকে ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৩০ ঘ.