ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের আমলে গত আড়াই বছরে মানুষের দিনবদলের আকাক্সক্ষা পূরণ হয়নি বলে এক গোলটেবিলে অভিমত দেওয়া হয়েছে।
রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ার মিলনায়তনে শনিবার স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আলোচকরা এ অভিমত দেন।
নিুতম মজুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইকতেদার আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন মহাসচিব ইসমত কাদির গামা, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, আইনজীবী মনজিল মোরশেদ, কবি কাজী রোজী, জাগো ফাউণ্ডেশনের চেয়ারম্যান নুরুন্নাহার মেরি, শিক্ষক কামাল আতাউর রহমান, মোহাম্মদ ই আরাফাত ও আব্দুল্লাহ আল মামুন, নাগরিক সমাজের নির্বাহী চেয়ারম্যান নাহিদ রোকসানা এবং অরূপ রাহী।
সংগঠনটির উদ্যোগে সমাজে নৈতিকতা ও মানুষের নিরাপত্তা শিরোনামে ধারাবাহিক গোলটেবিল বৈঠকের অংশ হিসেবে এর আয়োজন করা হয়। এটি ছিল তাদের ১৭তম বৈঠক।
এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত
bdnews24