ফরিদপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী উপজেলায় শনিবার বজ্রপাতে দুই শিশু নিহত ও পাঁচ শিশু আহত হয়।
চন্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন খালাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রাগ্রামের আনন্দ মালোর মেয়ে লিমা রাণী মালো (১৪) ও আরো কয়েকজন ঘরের বারান্দায় বসে ছিলো।
এসময় বজ্রপাত হলে লিমা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় প্রভাস মালোর কন্যা শুক্লা রানী মালো (৬)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে মারা যায় মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝাকান্দির আব্দুল মালেকের ছেলে রাব্বি তালুকদার (১৪)। আহত হয় তার তিন সহপাঠী জনি (১৪), অন্তরা (১৪) ও নদী (১৪)।
রাব্বি স্থানীয় মির্জাকান্দি
bdnews24