২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত কিশোরের (১৩) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

গাইবান্ধা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত কিশোরের (১৩) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উজির ধরণীবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি মসিউর রহমান জানান, অজ্ঞাত ওই কিশোর সুন্দরগঞ্জ থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলো। উজির ধরণীবাড়ীতে গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে সে রাস্তায় ছিটকে পরে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। এনিয়ে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৫ ঘ.