২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড়ে ইউপি সদস্য পদপ্রার্থীর ছেলে খুন

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানার হাফছড়ি ইউনিয়নে এক সদস্য পদপ্রর্থীর ছেলেকে জবাই করেছে দুর্বত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 07:56 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

খাগড়াছড়ি, জুন ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানার হাফছড়ি ইউনিয়নে এক সদস্য পদপ্রর্থীর ছেলেকে জবাই করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাতে মাহবুব নগর ১১ মাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম সোহাগ (২০)। তার বাবা সালেহ আহম্মদ হাফছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী। দুর্বত্তরা সোহাগের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অহিদুর রহমান জানান, সোহাগ গুইমারা কালাপানি থেকে রামগড়ে যাওয়ার পথে রাস্তার পাশে মোটর সাইকেল থামিয়ে তাকে জবাই করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১৫৪ ঘ.