২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধূয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 07:45 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

নরসিংদী, জুন ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধূয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে দুর্গম চর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন নিয়ে সহিংস এড়াতে বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও ওসি আব্দুল বাতেন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই রাতেই উপজেলার চরমধূয়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম ফকিরের সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছালাম শিকদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর জের ধরে শুক্রবার সকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে বলে ওসি আব্দুল বাতেন জানান। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১১৬ ঘ.