২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

হবিগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাওনা টাকা নিয়ে সাতাউক গ্রামের নাজিম মিয়ার সঙ্গে দৌলতপুরের নাসির মিয়ার কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত দুই গ্রামের অধিবাসীরাও বিরোধে জড়িয়ে পড়ে। এর জের ধরে সকাল ১০টার দিকে দুই গ্রামের মধ্যবর্তী হাওরে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রামের অধিবাসীরা। প্রায় ৩ ঘণ্টার সংঘর্ষে উভয়পক্ষ বল্লম ও লাঠি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে অন্তত ৫০ জন আহত হয় বলে সিরাজুল হুদা জানান। আহতদের মধ্যে দৌলতপুরের সেলু মেম্বার (৫৫), হারুন (৩০), নাসু (২৫), আদির হোসেন (৪০), মোছাব্বির (২০), শাহ আলম (৩০), মোশাহিদ (৪২), মিনহাজ (২২), বিল্লাল (৩০) ও নানু মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২৩০১ ঘ.