২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির ১৫ ইউনিয়নে শনিবার ভোট

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে শনিবার ভোটগ্রহণ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

চট্টগ্রাম, জ্নু ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে শনিবার ভোটগ্রহণ হবে। ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটগ্রহণের প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে সেগুলো হলো- আব্দুল্লাহপুর, বাগানবাজার, বক্তপুর, ভূজপুর, দাঁতমারা, ধর্মপুর, হারুয়ালছড়ি, জাপতনগর, কাঞ্চননগর, লেলাং, নারায়ণহাট, পাইন্দং, রোসাংগিরী, সমিতিরহাট ও সুন্দরপুর। ১৫ ইউনিয়নে ১৩৭টি কেন্দ্রের ৫৩৬টি কক্ষে ভোট গ্রহণ চলবে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এসব ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্য ২ লাাখ ১১ হাজার ৭৩৫ জন। রেজাউল করিম জানান, এরই মধ্যে প্রত্যেক কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তিনহাজার সদস্য কাজ শুরু করেছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ। এসব ইউনিয়নের ১৩৭ কেন্দ্রের মধ্যে ৯৬টিকে 'ঝুঁকিপূর্ণ' হিমেবে চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। বিািডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/জেকে/২২২৫ ঘ.