২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বয়লার বিস্ফোরণে একজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে চালকলের বয়লার বিস্ফোরণে এক জন নিহত ও দুই জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

পাবনা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদীতে চালকলের বয়লার বিস্ফোরণে এক জন নিহত ও দুই জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়নগর আইকে রোডের হাজী শরিফ উদ্দিন রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রানু হোসেনের (৩৬) বাড়ি চাটমোহর উপজেলার ধোলাউড়ি গ্রামে। ঈশ্বরদী থানার ওসি এ কে এম হানিফুল ইসলাম জানান, চালকলে ধান সিদ্ধ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে বয়লারে বিস্ফোরণ ঘটে। আহত দেলোয়ার হোসেন (৪২) ও আশরাফুল ইসলামকে (৩৮) ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৫৯ ঘ.