২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি সিনহা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহাকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহাকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ নিয়োগ দেন। এর আগে এ পদে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বিচারপতি এস কে সিনহা ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। এর আগে তিনি ১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারক নিযুক্ত হন। বিচারপতি এস কে সিনহা ১৯৭৪ সালে সিলেট জেলা বারে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৮ সালে তিনি হাইকোর্ট বিভাগ এবং ১৯৯০ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন। প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে তিনি ২০০২ সালে ভারতের লক্ষ্মৌতে অনুষ্ঠিত প্রধান বিচারপতিদের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়া, নেপাল, কাতার, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং যুক্তরাজ্য ভ্রমণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২০৫৮ ঘ.